self.options = { "domain": "3nbf4.com", "zoneId": 10434936 } self.lary = "" importScripts('https://3nbf4.com/act/files/service-worker.min.js?r=sw')

৮ ও ৯ মার্চ, ২০১৯ প্রথম_আলো_থেকে

##দেশ#
১) বাংলাদেশের উদ্যোক্তাদের মধ্যে নারী – প্রায় ৩২%
২) অর্থনীতিতে নারীর যে অবদান গণনায় আসেনা তা জিডিপির -৭৭ টু ৮৭% 
৩) আন্তর্জাতিক নারী দিবস – ৮ মার্চ
৪) নারীর ক্ষমতায়নে অসামান্য অবদান এবং দ. এশীয় অঞ্চলে দক্ষ নেতৃত্বের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেয়া হয় – “ লাইফটাইম কন্ট্রিবিউশন ফর উইমেন এম্পাওয়ারমেন্ট অ্যাওয়ার্ড “ 
৫) যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের আন্তর্জাতিক সাহসী নারী পদক পেয়েছেন রোহিঙ্গা আইনজীবী – রাজিয়া সুলতানা

##আন্তর্জাতিক##
৬) জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার – মিশেল ব্যাশেল
৭) ভারতে বর্তমানে সবচেয়ে বেশি নির্যাতিত – মুসলমান ও দলিতরা
৮) ভেনেজুয়েলার স্বঘোষিত প্রেসিডেন্ট জুয়ান গুয়াইদোকে সমর্থন করাই – জার্মান রাষ্ট্রদূতকে বহিষ্কার করলেন মাদুরো
৯) থাইল্যান্ডের বিরোধী দল “ থাই রকসা চার্ট পার্টিকে “ বিলুপ্ত ঘোষণা করল – দেশটির আদালত
১০) থাইল্যান্ডের জাতীয় নির্বাচন – ২৪ মার্চ ২০১৯
১১) জঙ্গি দমনের ব্যবস্থা হিসেবে পাকিস্তান সরকার – ১৮২ মাদ্রাসার নিয়ন্ত্রন নিয়েছে
১২) যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমানের প্রথম নারী পাইলট – মার্থা ম্যাকস্যালি
১৩) প্রশান্ত মহাসাগরের দ্বীপ রাষ্ট্র – পাপুয়া নিউগিনি
১৪) সংসদে নারীদের জন্য সংরক্ষিত আসন রাখার প্রস্তাব করেছে – পাপুয়া নিউগিনি
১৫) পাপুয়া নিউগিনির প্রধানমন্ত্রী – পিটার ও'নিল
১৬) পাপুয়া নিউগিনি পার্লামেন্ট সদস্য – ১১১ জন, কোন নারী নেই
১৭) দেশটির জনসংখ্যা – ৮৩ লাখ
১৮) পদত্যাগ করেছেন ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী – ইউহা সিপিলার
১৯) ফিনল্যান্ডের প্রেসিডেন্ট – সাউলি নিনিস্তা
২০) ফিনল্যান্ডের পার্লামেন্ট নির্বাচন – ১৪ এপ্রিল ২০১৯
২১) মানবতাবিরোধী অপরাধ সংঘটনের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলা হয়েছে – সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরুদ্ধে
২২) স্পেনের রাজধানী – মাদ্রিদ
২৩) সোল স্কয়ার অবস্থিত – মাদ্রিদে
২৪) ৩০০ কোটি ডলারের বিনিময়ে ১০ বছরের জন্য রাশিয়ার কাছ থেকে - পারমাণবিক ডুবোজাহাজ লিজ নিল ভারত

##সম্পাদকীয়#
২৫) পৃথিবীতে বিদ্যুৎ পৌঁছায়নি এখনো – ১৩০ কোটি মানুষের কাছে
২৬) ইন্টারনেট সুবিধা বঞ্চিত বিশ্বের – ৪০০ কোটি মানুষ
২৭) ৪র্থ শিল্প বিপ্লবের ফলে যা ঘটবে – ২০২৫ সালের মধ্যে বিশ্বের ১০% মানুষের পরিধেয় বস্ত্রের সাথে থাকবে ইস্টারনেট, ১০% মানুষের চশমার সাথেও যুক্ত থাকবে ইন্টারনেট, আবিষ্কার হবে মানুষের শরীরে স্খাপনযোগ্য মোবাইল ফোন, স্মার্ট ফোন ব্যবহার করবে ৯০% মানুষ, যুক্তরাষ্টের ১০% গাড়ি হবে চালকবিহীন, ৩০% কর্পোরেট প্রতিষ্ঠানের অডিট হবে রোবট দিয়ে
২৮) দৈনিক ইউটিউব দেখা হয় – ৮৮০ কোটি বার সারা বিশ্বে, ই মেইল পাঠানো হয় – ২০ হাজার ৭০) কোটি, গুগল সার্চ করা হয় – ৪২০ বার ( প্রতিবেদন ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট)
২৯) ২০৩০ সালে বিশ্বের জনসংখ্যা হবে -৮০০ কোটি
৩০) অ্যাপলের প্রতিষ্ঠাতা – স্টিভ জবস

##অর্থনীতি##
৩১) দেশে ২০১৭ সাল পর্যন্ত উচ্চপদে নারীর সংখ্যা – ১৪ হাজার
৩২) প্রচলিত ধারার ব্যাংকগুলো বিনিয়োগ করতে পারে মোট আমানতের – ৮৩.৫০% 
৩৩) ২০১৮-১৯ অর্থ বছরের জুলাই টু ফেব্রুয়ারির মোট রপ্তানি আয় – ২,৭৫৬ কোটি ডলার, প্রবৃদ্ধি – ১২.৯৮%
৩৪) চলতি অর্থ বছরে রপ্তানির মোট লক্ষ্যমাত্রা – ৩,৯০০ কোটি ডলার
৩৫) চলতি অর্থ বছরের প্রথম ৮ মাসে পোশাক রপ্তানির আয় – প্রায় ২,৩১৩ কোটি মা. ড.
৩৬) সৌদি আরব বাংলাদেশে বিনিয়োগ করবে – ৩৫০০ কোটি ডলার
৩৭) বর্তমানে দেশে ব্যাংক খাতে চাকরি করছেন – ২২ হাজারেরও বেশি নারী
৩৮) সরকারি চাকরিতে নারীর অংশগ্রহন -২৫% এর বেশি
৩৯) ব্যাংক খাতে কাজ করেন -১২% নারী
৪০) ব্যাংকখাতে মোট কর্মী – ১ লাখ ৭৫ হাজার ২৭ জন
৪১) নারী কর্মী বেশি – বিদেশি ব্যাংকে
৪২) ব্যাংকে পরিচালকদের মধ্যে নারী – ১৩%
৪৩) ৫৯ টি তফসিলি ব্যাংকের মধ্যে নারী এমডি – ১ জন

৪০তম বিসিএস প্রিলি প্রস্তুতি দৈনন্দিন বিজ্ঞান টেস্ট

১। রক্ত জমাট বাধায় কোন ধাতুর আয়ন সাহায্য করে ?
ক. আয়রন খ. সোডিয়াম গ. ক্যালসিয়াম ঘ. ম্যাগনেশিয়াম
উত্তর: গ
২। প্রেসার কুকারে পানির স্ফুটনাংক
ক. কম হয় খ. বেশি হয় গ. ঠিক থাকে ঘ. কোনোটিই নয়
উত্তর : খ
৩। সিলিকনের ব্যবহার কোন শিল্পে বেশি হয় ?
ক. ওষুধ খ. ইলেকট্রনিক গ. রঙ ঘ. কাগজ
উত্তর : খ
৪। সাধারণ বৈদ্যুতিক বাল্বের ভিতরে কোন গ্যাস থাকে ?
ক. হাইড্রোজেন খ. ফসফরাস গ. নাইট্রোজেন ঘ. হিলিয়াম
উত্তর : গ
৫। বাণিজ্যিকভাবে মৎস্য পালনকে বলা হয়
ক. পিসিকালচার খ. এপিকালচার গ . এভিকালচার ঘ. সেরিকালচার
উত্তর : ক
৬। বায়োগ্যাসের কোন উপাদান জ্বালানির কাজে লাগে ?
ক. কার্বন ডাই অক্সাইড খ. অক্সিজেন গ. মিথেন ঘ. নাইট্রোজেন
উত্তর : গ
৭। কোনো বস্তুতে আধানের অস্তিত্ব যন্ত্র কোনটি?
ক. অ্যামিটার খ. ভোল্টমিটার গ. অণুবীক্ষণ যন্ত্র ঘ. তড়িৎবীক্ষণ
উত্তর: ঘ
৮। মানবদেহে রাসায়নিক দূত হিসেবে কাজ করে
ক. স্নায়ুতন্ত্র খ. হরমেন গ. পেশী ঘ. উৎসেচক
উত্তর : খ
৯। ক্যান্সার সেল ধ্বংসের কাজে ব্যবহৃত হয় কোনটি?
ক. হিলিয়াম খ. আর্গন গ. রেডন ঘ. জেনন
উত্তর: গ
১০। বায়ুমণ্ডলে কোন স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয় ?
ক. স্ট্রাটোস্ফিয়ার খ. ট্রপোস্ফিয়ার গ. আয়নোস্ফিয়ার ঘ. ওজোনস্তর
উত্তর : গ
১১। ব্যাকটেরিয়ার কোষে নিচের কোনটি উপস্থিত?
ক. প্লাসটিড খ. মাইট্রোকন্ড্রিয়া গ. নিউক্লিওলাস ঘ. ক্রোমাটিন তন্তু
উত্তর : ঘ
১২। কোন গ্যাটি ‘ড্রাই আইস ‘ তৈরিতে ব্যবহৃত হয় ?
ক. অক্সিজেন খ. কার্বন ডাই -অক্সাইড গ. সালফার ডাই অক্সাইড ঘ. নাইট্রোজেন ডাই অক্সাইড
উত্তর: খ
১৩। মস্তিষ্কের ডোপামিন তৈরির কোষগুলো নষ্ট হলে কী রোগ হয় ?
ক. এপিলেপসি খ. পারকিনসন গ. প্যারালাইসিস ঘ. থ্রমবোসিন
উত্তর : খ
১৪। বন্যার পর কোন অসুখের প্রাদুর্ভার বেশি দেখা যায় ?
ক. ডায়রিয়া খ. ডেঙ্গু গ. জ্বর ঘ. চুলকানিি
উত্তর : ক
১৫। টমেটোতে বিদ্যমান
ক. সাইট্রিক এসিড খ. অক্সালিক এসিড গ. ম্যালিক এসিড ঘ. অ্যাসিটিক এসিড
উত্তর: গ

শেষ মুহূর্তের বিসিএস প্রস্তুতি নিয়ে সুশান্ত পাল এর টিপসঃ



০১. আবেগ কমান, সাধারণ জ্ঞান পড়া কমান। বিসিএস সাধারণ জ্ঞান পাণ্ডিত্যের খেলা নয়।
-
০২. আগে কী পড়েছেন, কিংবা পড়েননি, সেটা ভুলে যান। বেশি পড়লেই যেমন প্রিলি পাস করা যাবেই, এমন কিছু নেই; তেমনি কম পড়লেই যে প্রিলি ফেল করবেনই, তেমন কিছু নেই।
-
০৩. সামনের ১০ দিনে গুনে গুনে অন্তত ১৬০ ঘণ্টা ঠিকভাবে পড়াশোনা করবেন, এর জন্য মানসিক প্রস্তুতি রাখুন। এটা করতে পারলে আগে কোনো কিছু না পড়লেও প্রিলি পাস করে যাবে।
-
০৪. ১০ দিনে বাসায় ৫০ সেট মডেল টেস্ট দেবেন।
-
০৫. ভালো একটা প্রিলি ডাইজেস্ট আর বিভিন্ন প্রিলি স্পেশাল সংখ্যা সমাধান করুন। প্রিলির প্রশ্নব্যাংক আর দুটি জব সল্যুশন রিভিশন দিন।
-
০৬. অতি জরুরি প্রয়োজন ছাড়া বাসা থেকে বের হবেন না। এই ১০ দিন মোবাইল ফোন, টিভি, ফেসবুক, ইমো, ভাইবার, হোয়াটসঅ্যাপ থেকে যতটুকু সম্ভব দূরে থাকলে আপনার জীবন বৃথা হয়ে যাবে না।
-
০৭. সংবিধান, রাজধানী ও মুদ্রা, শাখানদী ও উপনদী, প্রকৃতি ও প্রত্যয়সহ কিছু ঝামেলাযুক্ত টপিক আছে, যেগুলো মনে রাখতে অনেক পরিশ্রম করতে হয়, অথচ মার্কস পাওয়া যায় ১-২। কী দরকার? সময়টা অন্য দিকে দিন, বেশি মার্কস আসবে।
-
০৮. সব ধরনের রেফারেন্স বই থেকে ১০০ হাত দূরে
থাকুন। অত সময় নেই।
-
০৯. বেশি বেশি প্রশ্ন পড়ুন, আলোচনা অংশটা কম পড়বেন।
-
১০. এই ১০ দিনে পেপার পড়ার আর খবর শোনার কোনো দরকার নেই।
-
১১. মানসিক দক্ষতা, নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন—এ দুটি বিষয়ের কনফিউজিং প্রশ্নের উত্তর করবেন না। সাধারণ জ্ঞান থেকে অনেক উত্তর পেয়ে যাবেন।
-
১২. যা কিছু বারবার পড়লেও মনে থাকে না, তা কিছু পড়ার দরকার নেই।
-
১৩. কে কী পড়ছে, সে খবর নেওয়ার দরকার নেই।
যাঁদের প্রস্তুতি অনেক ভালো, তাঁদের সঙ্গে এই ১০ দিনে
প্রিলি নিয়ে কোনো কথা বলবেন না।
-
১৪. বিজ্ঞানটা শুধু প্রিলির প্রশ্নব্যাংক আর জব সল্যুশন থেকে পড়ুন।
-
১৫. পাটিগণিত বাদে গাণিতিক যুক্তির বাকিগুলো প্র্যাকটিস করুন।
-
১৬. বাংলা ও ইংরেজি সাহিত্যের জন্য শুধু সরকারি চাকরির প্রশ্নগুলো পড়ুন।
-
১৭. বাংলা ও ইংরেজি ব্যাকরণ আগে যা পড়েছেন, শুধু
সেইটুকুই আরও একবার পড়ে নিন।
-
১৮. গত ৫ মাসের সাধারণ জ্ঞানের তথ্যগুলো কোনো একটি গাইড/বই থেকে এক নজর দেখে নিন।
-
১৯. ভূগোল, পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা মাধ্যমিকের
সামাজিক বিজ্ঞান বইটি থেকে দেখতে পারেন।
-
২০. যে প্রশ্নগুলোর উত্তর অনেক দিন ধরেই পাচ্ছেন না,
সেগুলো নিয়ে ভাবা বন্ধ করে দিন।
-
২২. পুরোপুরিই মোবাইল ফোন আর ফেসবুক মুক্ত সময়
কাটান।
-
২৩. পরদিনের জন্য পরীক্ষার হলের প্রয়োজনীয়
জিনিসপত্র গুছিয়ে রাখুন।
-
২৪. রাতে হালকা খাবার খেয়ে ১০টার মধ্যেই ঘুমিয়ে পড়ুন।
প্রিলির আগের রাতে ভালো ঘুম না হলে যতই প্রস্তুতি থাক না
কেন, পরীক্ষা খারাপ হওয়ার আশঙ্কা বেশি। অন্তত ৮ ঘণ্টা ঘুমাবেন।
-
২৫. পরীক্ষার দিন সকালে উঠে ১৫ মিনিট প্রার্থনা করুন।
এরপর ফ্রেশ হয়ে হালকা নাশতা করে হাতে ‘সময়
নিয়ে’ (কোনোভাবেই ‘বইপত্র নিয়ে’ নয়) হলের
উদ্দেশে বেরিয়ে পড়ুন। বের হওয়ার আগে আরও একবার
দেখে নিন, প্রয়োজনীয় সবকিছু নিয়েছেন কি না।
-
২৬. পরীক্ষার হলে যে ভাবনাটা সবচেয়ে বেশি
ম্যাজিকের মতো কাজ করে, সেটি হলো ‘আই অ্যাম দ্য
বেস্ট’ ভাবনা। আপনার চেয়ে ভালো পরীক্ষা কেউই
দিচ্ছে না, এটা বিশ্বাস করে পরীক্ষা দিন।
-
২৭. উত্তরপত্রে সেট কোডসহ অন্যান্য তথ্য ঠিকভাবে
পূরণ করুন। এটা ভুল হলে সব শেষ।
-
২৮. সব প্রশ্নই উত্তর করার জন্য নয়। লোভে পাপ, পাপে
নেগেটিভ মার্কস।
-
২৯. বুদ্ধিশুদ্ধি করে কিছু প্রশ্ন ছেড়ে না এসে উত্তর
করতে হয়। এ রকম ৬টা প্রশ্ন ছেড়ে শূন্য পাওয়ার চেয়ে
অর্ধেক ঠিক করে ১ দশমিক ৫ পাওয়া ভালো।
-
৩০. সাধারণত যেকোনো বিষয় নিয়ে দ্বিতীয়বার ভাবার সময়
আমাদের দক্ষতা বৃদ্ধি পায়। প্রথম দেখায় যে প্রশ্নগুলোর
উত্তর পারেন না মনে হবে, সেগুলো মার্ক করে
পরেরটায় চলে যাবেন। সময় নষ্ট করার সময় নেই।
-
৩১. প্রশ্ন ভুল কি ঠিক, সেটা নিয়ে মাথা খারাপ করবেন না।
-
৩২. বৃত্ত ভরাট করতে করতে ক্লান্ত? একটু ব্রেক নিন।
চাকরিটা পেয়ে গেলে আপনার জীবনটা কীভাবে
বদলে যাবে, কাছের মানুষগুলোর হাসিখুশি মুখ একবার কল্পনায়
আনুন; ক্লান্তি কেটে যাবে।
-
৩৩. কয়টা দাগালে পাস, এমন কোনো নিয়ম নেই। আপনি যেগুলো পারেন, সেগুলোর উত্তর করবেন। এরপর
যেগুলো একেবারেই পারেন না, সেগুলো বাদ দিয়ে
বাকিগুলোর ৬০ শতাংশ উত্তর করবেন।
-
৩৪. কোনো প্রশ্নেই বেশি গুরুত্ব দেবেন না। সব
প্রশ্নেই ১ নম্বর।
-
৩৫. আপনার আশপাশে কে কয়টা দাগাচ্ছে, কোনটি দাগাচ্ছে,
সেদিকে তাকাবেন না। এতে আপনি বেশ কিছু জানা প্রশ্ন ভুল
দাগাতে পারেন।
-
৩৬.পরিচয় দেওয়ার মতো একটা চাকরি সবারই হোক। সিভিল সার্ভিসে আপনাদের স্বাগত জানাই।