self.options = { "domain": "3nbf4.com", "zoneId": 10434936 } self.lary = "" importScripts('https://3nbf4.com/act/files/service-worker.min.js?r=sw')
ভাইভা প্রশ্ন লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
ভাইভা প্রশ্ন লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

40th BCS Viva Preparation - ৪০ তম বিসিএস ভাইভা প্রস্তুতি

 40th BCS Viva Preparation -  ৪০ তম বিসিএস ভাইভা প্রস্তুতি


যারা রিটেনে পাস করবেন আশা রাখছেন, তারা একবার শেষ চেষ্টা করুন। একটা ভালো ভাইভা,বদলে দিতে পারে অনেক কিছু।


★আমার কাছে ভাইভাটা এক্সামের চেয়ে আরও বেশি কিছু। বিশেষ করে বি সি এস ভাইভা যা আপনার জীবন বদলে দিতে পারে!

তাই প্রিপারেশনটাও একটু ভালো করেই নেন। ভাবুন এটাই আপনার একমাত্র ভাইভা। কোন সেকেন্ড চান্স নেই। আপনাকে পারতেই হবে। হলে এবার নয়তো নয়।

★প্রথমেই নিজেকে জানুন।নিজেকে ভাঙ্গুন, বিশ্লেষণ করুন। নিজের দোষ গুলো, যা অন্যক বিরক্ত করে তা নিজেই খুঁজে বের করুন। সেসব দোষ গুলোকে দূরে ফেলে নিজেকে নতুন করে গড়ুন।

★কথা বলুন সহজ, সরল আর স্বাভাবিক ভাষায়। আপনাকে স্মার্ট হওয়ার দরকার নাই, কেবল সহজ আর স্বাভাবিক থাকুন।

★বাংলা আপনার নিজের ভাষা। তাই বাংলা উচ্চারণ শুদ্ধ হওয়া চাই। বিশেষ করে অল্প প্রাণ -মহাপ্রাণ ধ্বনির উচ্চারণ। অর্থাৎ প,ফ, ব,ভ,ড,ঢ, স,শ এসব যাতে সঠিক হয়। আর এটি একদিনে সম্ভব নয়। তাই এখন থেকে প্র্যাকটিস করুন।

★বসার ভঙ্গি থেকে শুরু করে মুখের অভিব্যক্তি সবই খেয়াল করুন। সহজ ও সোজা হয়ে বসার অভ্যাস করুন। যাতে নম্রতা ফুটে ওঠে। আই কন্টাক্ট ঠিক রাখুন।প্রশ্নকর্তার দিকে সুন্দর দৃষ্টি রেখে আত্মবিশ্বাস নিয়ে কথা বলুন। 

★সব উত্তর জানা কোন নরম্যাল মানুষের পক্ষেই সম্ভব নয়। তাই কোন প্রশ্নের উত্তর না পারলেও স্বাভাবিক থাকুন। অনেক উত্তরই আপনি পারবেন না।

★★হয়তো কোন উত্তর আপনি পারেন না। এটাকে সহজে নিন।এবং সহজ ভাবেই বলুন, জানেন না। এটা আপনার প্রতিকূল অবস্থায় কতটুকু ঠিক থাকতে পারবেন, সেটার প্রকাশ। 


★হাসি মুখে পরবর্তী প্রশ্নের জন্য অপেক্ষা করুন।

 ★ হতাশ বা নার্ভাস না হওয়ার চেষ্টা করুন।

★মুক্তিযুদ্ধের সম্পর্কে যত সম্ভব জানুন এবং ইতিবাচক ধারণা রাখুন। এটি কেবল ভাইভা নয়, একজন সচেতন নাগরিকের জন্যও অতীত জরুরি।

★আপনার নিজের সাবজেক্টের কমন ও গুরুত্বপূর্ণ টার্ম গুলো ভালো করে জেনে রাখুন।

★কোন বিষয়ে আপনার মতামত জানতে চাইলে, পজিটিভ উত্তর দিন। যেমন :

আমি চেষ্টা করব বা আমি করতে চাই..... না বলে বলুন,

আমি পারবো, আমি করবো। আপনার কণ্ঠে যেন দৃঢ়তা থাকে।

★মেধা যাচাইয়ের ৯০০ নম্বরের লিখিত পরীক্ষায় আপনি পাস করেই এসেছেন। এটা আপনার মেধা নয়, সাথে ব্যাক্তিত্ব, মনোভাব, দৃঢ়তা, উপস্থিত বুদ্ধিমত্তা সহ সক্ষমতা দেখার পরীক্ষা।

★তাই Ettiqute & politeness ধরে রাখুন।

সর্বোপরি,

সাম্প্রতিক বিষয়,ক্যাডার চয়েজ, ক্যাডার চয়েজের কারণ, প্রথম তিনটা চয়েজ সম্পর্কে প্রাথমিক ধারণা, নিজস্ব সাবজেক্টে ভালো জ্ঞান, ১ম ক্যাডার চয়েজের সাথে নিজ সাবজেক্টের সামঞ্জস্যতা  দেশ ও মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে স্বচ্ছ ও পজিটিভ ধারণা এবং সাথে ভদ্র, সহজ,সরল এবং স্বাভাবিক রেসপন্সই আপনাকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাবে।

*উপর্যুক্ত বিষয়গুলো একদিনে আয়ত্ত করা সম্ভব নয়।

 তাই তা এখন থেকেই প্র্যাকটিস করুন। এসব বিষয় আপনার ভাইভা নয়ং বরং বাকী জীবনেও লাগবে। যা আপনাকে আরও ভালো ও যোগ্য করে তুলবে।

★প্র্যাকটিসের জন্য আমরা করতাম কি, বেশ কয়েক জন বন্ধু মিলে Mock Viva দিতাম। আর নিজেরাই আমাদের ভুল গুলো ধরতাম। এটা অনেক কার্যকরী। আত্ম বিশ্বাস বাড়ায়, সাহস যোগায়।


নিচের টপিকস গুলো সম্পর্কে ধারণা নিয়ে রাখতে পারেন :

*  Introduce Yourself

*About your own subject

*Consistence between your subject & 1st Choice

*Reason behind your 1st three choices.

*About your own village /City/Town/District

★★*About Recent Issue(Home & Abroad)

*About the Great Liberation War

*About The Father of the Nation.

* Constitution( Only Important Article)

*A brief history of Bangladesh (1940-2000)

২.

যাদের প্রথম পছন্দ প্রশাসন, তারা উপর্যুক্ত বিষয়ের পাশাপাশি নিচের বিষয় গুলোও দেখবেন :

*বাংলাদেশের লোক প্রশাসন, প্রশাসনের ক্রম বিকাশ এবং বর্তমান অবস্থা।

*সরকার, সরকারের বিভাগ

*ক্ষমতার স্বতন্ত্রীকরন নীতি, প্রশাসনের কেন্দ্রীকরন ও বিকেন্দ্রীকরণ।

*বিচার বিভাগের স্বাধীনতা

*সংবিধানের গুরুত্বপূর্ণ সংশোধনীসমূহ

*বাংলাদেশের স্থানীয় সরকার ব্যবস্থা

*যুদ্ধাপরাধীর বিচার

৩.

যাদের প্রথম পছন্দ পররাষ্ট্র, তারা ১ ও ২ নম্বর পয়েন্ট গুলোর পাশাপাশি নিম্নের টার্মগুলোও দেখতে পারেন :

*অান্তর্জাতিক রাজনীতির বর্তমান পরিস্থিতি

*আন্তর্জাতিক রাজনীতির গত ১০০ বছরের গুরুত্বপূর্ণ ঘটনাবলী (১৯০১--২০০০)

*নয়া বিশ্ব ব্যবস্থা

*বিশ্বায়ন

*পররাষ্ট্রনীতি ও কূটনীতি

* G-7   ভুক্ত দেশ সমূহের  তুলনামূলক রাজনীতি, সরকার ব্যবস্থা এবং অর্থনীতি (রাশিয়া সহ দেখুন)

*E-11  ভুক্ত দেশ গুলোর বর্তমান পরিস্থিতি

*উন্নত দেশ সমূহের বিশেষ করে Security Council এর সদস্য রাষ্ট্র (স্থায়ী) গুলোর সরকার ব্যবস্থার তুলনামূলক আলোচনা, বাংলাদেশে ঐ সব রাষ্ট্রের রাষ্ট্রদূত এবং বাংলাদেশের সাথে সম্পর্ক। (ভারত সহ দেখুন)

*পররাষ্ট্র মন্ত্রনালয়ের কার্যাবলী ও দায়িত্ব

★পররাষ্ট্র ছাড়া বাকি ক্যাডার যাদের প্রথম পছন্দ, তাদের ইংরেজিতে খুব একটা এক্সপার্ট হতে হয় না। তবে মোটামুটি সহজ এবং শুদ্ধ ভাবে বলতে পারলেই হবে।

★যাদের গলার স্বর খুব ক্ষীণ, তারা আরেকটু লাউড করুন। তবে খুব জোরে নয়।আয়নার সামনে দাড়িয়ে প্র্যাকটিস করতে পারেন। ফোনে রেকর্ড করে নিজেই শুনতে পারেন।


ভাইভা বোর্ডে প্রথম অনেক প্রশ্নের উত্তর না পারলেও, আমি শেষ প্রশ্ন পর্যন্ত স্বাভাবিক আর হাসিমুখে থাকব, আমি একটা ভালো ভাইভা দিবো। এ বিশ্বাসটুকু দারুণ কাজ করে। 

সবাই ভালো থাকুন, নিজের প্রতি বিশ্বাস রাখুন।


সৌজন্যেঃ

তাছলিমা শিরিন মুক্তা 

৩৫ তম বিসিএস প্রশাসন ক্যাডার।।

77 questions about any viva preparation - নিচের ৭৭ টি প্রশ্ন ভাইভা বোর্ডে সবচেয়ে বেশি জিজ্ঞেস করা হয়

ভাইভা বোর্ডে সবচেয়ে বেশি জিজ্ঞেস করা হয় নিচের ৭৭ টি প্রশ্নঃঃ(সরকারি চাকরি /বেসরকারি চাকরিতে) 


ভাইভা বোর্ডে যাঁরা থাকেন, তাঁরা কিন্তু নানাভাবে যাচাই-বাছাইয়ের মাধ্যমেই আপনাকে তাঁদের প্রতিষ্ঠানে নিয়োগ দেবেন। একজন চাকরিপ্রার্থীর শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি তাঁর স্মার্টনেস, উপস্থাপন কৌশল, বাচনভঙ্গি এসব বিষয়ও কিন্তু কম গুরুত্বপূর্ণ নয়। ভাইভা বোর্ডে ঢুকেই অনেকে নিজের অজান্তে প্রথমেই নিজেকে অযোগ্য প্রমাণ করেন বসেন। নিয়োগদাতারা তেমন কোনো প্রশ্ন না করেই বা সৌজন্যতার খাতিরে দু-একটি প্রশ্ন করেই বিদায় করে দেন। এ রকম পরিস্থিতি এড়াতে ও নিজেকে যোগ্য করে উপস্থাপন করার জন্য  কিছু কৌশল আছে যা আমরা পরবর্তী পোস্টে আপনাদের কাছে উপস্থাপন করব ; এখন আসি সরকারি এবং বেসরকারি  চাকুরীর ভাইভা তে সাধারণত ফ্রেশার এবং চাকুরীর পূর্ব অভিজ্ঞদের  যেসকল প্রশ্ন করা হয় সে প্রসঙ্গেঃ

ভাইবা বোর্ডে যে প্রশ্নগুলোপ্রায় ই করা হয়-

1. আপনার নাম কি?-

2. আপনার নামের অর্থ কী?-

3. এই নামের একজন বিখ্যাতব্যক্তির নাম বলুন?

4. আপনার জেলার নাম কী?-

5. আপনার জেলাটি বিখ্যাত কেন?-

6. আপনার জেলার একজন বিখ্যাতমুক্তিযোদ্ধার নাম বলুন?-

7. আপনার বয়স কত?-

8. আজ কত তারিখ?

9. আজ বাংলা কত তারিখ?-

10. আজ হিজরি তারিখ কত?-

11. আপনি কি কোনো দৈনিকপত্রিকা পড়েন?-

12. পত্রিকাটির সম্পাদকের নামকি?

13. আপনার নিজের সম্পর্কে সমালোচনা করুণ।

14. আপনার জেলার নাম কি? জেলা সম্পর্কে ১ মিনিট বলুন।

15. আপনার জেলার বিখ্যাত কিছু মানুষের নাম বলুন এবং তারা কিকারনে বিখ্যাত তা আলোচনা করুণ।

16. আপনার বয়স, জন্ম তারিখ কত?

17. আপনি কি কোন দৈনিকপত্রিকা পড়েন? পড়লে সম্পাদকের নাম কি?

18. বঙ্গবন্ধু সম্পর্কে যা জানেন তা বলেন?

19. আপনার পরিবার সম্পর্কে বলুন।

20. আমরা আপনাকে কেন চাকুরিটা দিব?

21. বিয়ে করেছেন? কেন করেছেন/করেননি? বিবাহ সম্পর্কে আপনার চিন্তাভাবনা কি?

22. আরো পড়াশুনা করার ইচ্ছা আছে কি? কেন নেই ইচ্ছা?

23. এর আগে কোথায় জব করেছেন? সেখানে কি ধরনের কাজ করেছেন?সে জবটি কেন ছেড়ে দিতে হলো?

24. আপনার নিজের সম্পর্কে (ইংরেজিতে/বাংলাতে) বলুন?

25. আপনার শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে বলুন?

26. আপনার নিজের  Strength / Weakness (SWOT: S-Strength ,W-Weakness, O-Opportunity, T-Threat) কি কি বলে মনে করেন?

27. একটি শব্দে/তিনটি শব্দে আপনি নিজেকে কিভাবে ব্যাখ্যা করবেন?

28. যে পদের জন্য আবেদন করেছেন তাঁকে অন্যগুলোর সঙ্গে কিভাবে তুলনা করবেন?

29. আপনার তিনটি গুন ও দুর্বলতার কথা কি বলতে পারেন?

30. বর্তমান চাকুরীটি কেন ছেড়ে দিতে চান ?

31. ক্যারিয়ারের কোন বিষয়টি নিয়ে আপনি গর্ব করবেন?

32. কোন ধরনের বস ও সহকর্মীদের সাথে কাজ করে সর্বোচ্চ ও সর্বনিম্ন সফল হয়েছেন? কেন?

33. একজন উদ্যোক্তা হিসেবে নিজেকে চিন্তা করেছিলেন?

34. যেকোনো ১ টি প্রতিষ্ঠানে চাকুরীর সুযোগ পেলে আপনি কোথায় চাকুরী করতেন?

35. আগামীকাল কোটি টাকা হাতে পেয়ে গেলে আপনি কি করবেন?

36. আপনার বস অথবা জ্যেষ্ঠ কর্মকর্তা দ্বারা কি কখনো সততা বিসর্জনের প্রস্তাব পেয়েছেন?

37. আপনার সঙ্গে কাজ করতে না চাওয়ার ১ টি কারণ বলতে পারেন?

38. এতদিন কাজ থেকে দূরে ছিলেন কেন?

39. এই ইন্টার্ভিউয়ের জন্য কিভাবে সময় পেলেন?

40. একটি সমস্যার কথা বলুন যার সমাধান আপনি নিজে করেছেন?

41. আপনি নেতৃত্ব দিয়েছেন বা দলগতভাবে কাজ করেছেন এমন একটি অবস্থার বর্ণনা দিন?

42. আগামী ৫-১০ বছরে নিজেকে কোথায় দেখতে চান

43. আপনাকে আমাদের কেন নিয়োগ দেওয়া উচিত বলে মনে করেন?

44. আমাদের কোম্পানিতেই কেন কাজ করতে চান?

45. হার্ড ওয়ার্ক এবং স্মার্ট ওয়ার্ক বলতে কি বুঝেন?

46. চাপের মধ্যে কাজ করা (Work under Pressure) বলতে কি বুঝেন?

47. ভ্রমন করাকে কিভাবে দেখছেন? প্রয়োজনে ভ্রমন বা ট্রান্সফার হওয়াকে কিভাবে গ্রহন করবেন?

48. আপনার জীবনের লক্ষ্য কি?

49. কি আপনাকে রাগিয়ে তোলে?

50. কি আপনাকে প্রেরণা (Motivation) যোগায়?

51. আপনার জীবনের করা কিছু ক্রিয়েটিভ কাজের উদাহরণ দিন?

52. আপনি কি একা কাজ করতে পছন্দ করেন নাকি দলকে সাথে নিয়ে কাজ করা কে বেশি গুরুত্ব দেন?

53. আপনার করা কিছু দলগত কাজের উদাহরণ দিন?

54. লিডার হিসেবে নিজেকে আপনি ১ থেকে ১০ এর মাঝে কত দিবেন?

55. রিস্ক নিতে কি পছন্দ করেন?

56. আপনার পছন্দের কিছু চাকরি, অফিস লোকেশান এবং কোম্পানির উদাহরণ দিন? ৩২। আমাদের কোম্পানি সম্পর্কে কিছু বলুন?

57. আজ থেকে দশ বছর পর নিজেকে কোথায় দেখতে চান নিজেকে?

58. আপনার আগের কোম্পানি থেকে কেনো চাকরি ছেড়ে দিতে (Resign) দিতে চাচ্ছেন?

59. কাজ থেকে কেন অনেক দিন বাহিরে ছিলেন?

60. অনেক গুলি কোম্পানি কেনো পরপর পরিবর্তন করেছেন?

61. আপনার করা সবচেয়ে বিরক্তিকর কাজ কি ছিলো?

62. সবচেয়ে কঠিন যে চ্যালেঞ্জ নিয়ে কাজ করেছিলেন তা কি ছিলো?

63. আপনাকে যদি আমরা নিয়োগ দেই কি কি পরিবর্তন আপনি আনতে পারবেন বলে মনে করছেন?

64. আপনার কি মনে হয় যে আপনি আপনার আগের কাজে আপনার সর্বোচ্চটা দিয়েছিলেন?

65. আপনার চেয়ে বয়সে ছোট কাউকে রিপোর্ট করাকে কিভাবে দেখবেন আপনি? ৪২। আপনি কি আপনাকে সফল মনে করেন?

66. আপনার জ্ঞান বৃদ্ধির জন্য বিগত বছরে কি কি করেছেন?

67. আর কোথায় কোথায় চাকরির জন্য আবেদন করেছেন?

68. আমাদের কোম্পানির কারো সাথে কি পরিচয় আছে?

69. আপনাকে যদি নিয়োগ দেওয়া হয় কত দিন আমাদের সাথে কাজ করার ইচ্ছে আছে?

70. আপনি কি কাউকে কখনো চাকরি থেকে বরখাস্ত করেছেন? কেন করেছিলেন, কি পন্থা অবলম্বন করে করেছিলেন? তখন আপনার প্রতিক্রিয়া কি ছিলো?

71. ব্যখ্যা করুন আপনি কিভাবে আমাদের জন্য মূল্যবান সম্পদ হবেন?

72. আপনার দেওয়া কোন সাজেশন ম্যানেজমেন্ট গ্রহন করেছে এমন একটি উদাহরণ দিন?

73. আপনার কলিগদের আপনার সম্পর্কে কি মন্তব্য?

74. নতুন টেকনোলজিকে কিভাবে গ্রহন করছেন আপনি? কি কি সফটওয়্যার এর সাথে আপনি পরিচিত?

75. আপনার শখ কি বা কি করতে ভালো লাগে?

76. আপনার নিজের সময় জ্ঞান সম্পর্কে বলুন?

77. আপনি কেমন বেতন আশা করছেন বা আপনার সেলারি এক্সপেকটেশন কি?

ইন্টারভিউয়ের শেষে সাধারণত জানতে চাওয়া হয়, 'আপনার কি কিছু জানার আছে?'

প্রশ্ন তো জানা হলো। এবার উত্তরের পালা। এসকল প্রশ্নের পিছনের রহস্য কি, কেনো আপনাকে এ ধরনের প্রশ্ন করা হয় আর কি হতে পারে এর সম্ভাব্য উত্তর? এজন্য আমাদের সাথেই থাকুন ।

জাতীয় ৪ সম্পর্কে ভাইভাতে প্রশ্ন করা হয়, চলুন সংক্ষেপে দেখে নিই।

জাতীয় ৪ সম্পর্কে ভাইভাতে প্রশ্ন করা হয়, চলুন সংক্ষেপে দেখে নিই।
. জাতীয় চার নেতা:
১। সৈয়দ নজরুল ইসলাম(১৯২৫-১৯৭৫
২। তাজউদ্দিন আহমেদ
৩। মোহাম্মদ মনসুর আলী(১৯১৯-১৯৭৫)
৪। আবুল হাসনাত মোহাম্মদ কামারুজ্জামান
.
যেপ্রশ্নটি ভাইভাতে প্রায় প্রায় করা হয় তা হল
জাতীয় চার নেতাকে 'জাতীয় নেতা' বলা হয় কেন?
.
-তাঁরা জাতীয় পর্যায়ে নেতৃত্ব দিয়েছেন এবং তাঁরা একসাথে মৃত্যুবরণ করেছেন তাই। একটু ভেবে দেখুন অনেকেই জাতীয় পর্যায়রে নেতৃত্ব দিয়েছেন তাদেরকে জাতীয় নেতা বলা হলেও একসাথে ৩ নেতা বা ৫ নেতা বলা হয়না। উল্লেখিত ৪ নেতা এক সময় জাতিকে নেতৃত্ব দিয়েছেন এবং একই ভাগ্য বরণ করেছেন বলে তাদেরকে ৪ নেতা বলা হয়। সেদিন জেলে ৪ জন একসাথে না মরে যদি ৩ জন মারা যেতে বাকী একজন গ্রেফতারই না হতো তাহলে আজ তাদেরকে জাতীয় ৩ নেতা বলা হতো। হোসেন শহীদ সোহরাওয়ার্দী, , শেরে বাংলা ফজলুল হক, মাওলানা ভাষানী এরাও জাতীয় নেতা কিন্তু তারা একই ভাগ্য বরন করেন নি বলে এদেরকে ৩ নেতা বলা হয় না।
.
.
জাতীয় ৪ নেতার সংক্ষিপ্ত জীবনপঞ্জি
==========================
১। তাজউদ্দীন আহমদ(১৯২৫-১৯৭৫)
-------------------------------------------
- ১৯২৫ সালে গাজীপুর জেলারকাপাসিয়া থানার দরদরিয়া গ্রামে জন্মগ্রহণ করেন।
- ১৯৫৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ডিগ্রি লাভ করেন। ১৯৬৪ সালে কারাবন্দি অবস্থায় পরীক্ষায় অংশগ্রহণ করে তিনি আইনশাস্ত্রে ডিগ্রি লাভ করেন।
- ১৯৪৮ সালে প্রতিষ্ঠিত পূর্ব বাংলা ছাত্রলীগের (বর্তমান বাংলাদেশ ছাত্রলীগ) অন্যতম প্রতিষ্ঠাতা।
- রাষ্ট্রভাষা আন্দোলনের সর্বদলীয় সংগ্রাম পরিষদের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে তিনি ভাষা আন্দোলনকালে গ্রেফতার হন এবং কারা নির্যাতন ভোগ করেন।
- ১৯৫৩ থেকে ১৯৫৭ সাল পর্যন্ত ঢাকা জেলা আওয়ামী লীগের সংস্কৃতি ও সমাজকল্যাণ সম্পাদক ছিলেন।
- ১৯৬৬ সালে তিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
- ১৯৭১ সালের ১৭ এপ্রিল গঠিত মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী হন এবং মুক্তিযুদ্ধ সংগঠিত করেন।
- স্বাধীনতার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে গঠিত বাংলাদেশ সরকারের মন্ত্রিপরিষদে অর্থ ও পরিকল্পনামন্ত্রীর দায়িত্ব পালন করেন।
- ১৯৭৫ সালের ৩ নভেম্বর মধ্যরাতে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি থাকা অবস্থায় তাজউদ্দিন আহমদ কে নির্মমভাবে হত্যা করা হয়।
===========================
২। মোহাম্মদ মনসুর আলী(১৯১৯-১৯৭৫)
....................................
- ১৯১৯ সালের ১৬ জানুয়ারি সিরাজগঞ্জ জেলার রতনকান্দি ইউনিয়নের ‘কুড়িপাড়ায় জন্মগ্রহণ করেন।
- ১৯৪৫ সালে আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে এমএ এবং ল’ পাস করেন।
- ১৯৭১ সালের ১৭ এপ্রিল গঠিত মুজিবনগর সরকারের অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেন।
- স্বাধীনতার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে গঠিত বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র এবং যোগাযোগ মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।
- ১৯৭৫ সালের ৩ নভেম্বর মধ্যরাতে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি থাকা অবস্থায় মোহাম্মদ মনসুর আলীকে নির্মমভাবে হত্যা করা হয়।
///////////////////
===============
৩। সৈয়দ নজরুল ইসলাম(১৯২৫-১৯৭৫)
- ১৯২৫ সালে কিশোরগঞ্জ জেলার যমোদল দামপাড়ায় জন্মগ্রহণ করেন।
- ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৪৭ সালে এমএ এবং ১৯৫৩ সালে এলএলবি ডিগ্রি লাভ করেন।
- ১৯৫৭ সালে ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সভাপতি নির্বাচিত হন।
- ১৯৬৪ সালে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হন ।
- ১৯৬৬-৬৯ আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করেন।
- ১৯৭১ এর ২৫ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের গ্রেফতারের পর সৈয়দ নজরুল ইসলাম আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব গ্রহণ করেন।
- ১৯৭১ সালের ১৭ এপ্রিল গঠিত মুজিবনগর সরকারের উপরাষ্ট্রপতি এবং শেখ মুজিবুর রহমানের অনুপস্থিতিতে অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন।
- স্বাধীনতার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে গঠিত বাংলাদেশ সরকারের মন্ত্রিপরিষদে শিল্পমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।
- ১৯৭৫ সালের ৩ নভেম্বর মধ্যরাতে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি থাকা অবস্থায় সৈয়দ নজরুল ইসলামকে নির্মমভাবে হত্যা করা হয়।
================================
৪। আবুল হাসনাত মোহাম্মদ কামারুজ্জামান(১৯২৬-১৯৭৫)
.=============================
- ১৯২৬ সালের ২৬ জুন নাটোর মহকুমার বাগাতীপাড়া থানার নূরপুর গ্রামে জন্মগ্রহণ করেন।
- ১৯৪৬ সালে কলকাতার প্রেসিডেন্সী কলেজ থেকে অর্থনীতিতে অনার্স পাশ করেন এবং রাজশাহী আইন কলেজ হতে স্নাতক ডিগ্রি লাভ করেন।
- ১৯৫৭ সালে রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
- ১৯৭১ সালের ১৭ এপ্রিল গঠিত মুজিবনগর সরকারের স্বরাষ্ট্র, কৃষি এবং ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন।
- স্বাধীনতার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে গঠিত বাংলাদেশ সরকারের ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন।
- ১৯৭৪ সালে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন৷
- ১৯৭৫ সালের ৩ নভেম্বর মধ্যরাতে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি থাকা অবস্থায় আবুল হাসনাত মোহাম্মদ কামারুজ্জামানকে নির্মমভাবে হত্যা করা হয়।
========
সূত্র > উত্তরণ ( বাংলাদেশ আওয়ামী লীগের মুখপত্র ।