self.options = { "domain": "3nbf4.com", "zoneId": 10434936 } self.lary = "" importScripts('https://3nbf4.com/act/files/service-worker.min.js?r=sw')

গুরুত্বপূর্ণ_৯০টি_শব্দ/শব্দার্থ পরিচিতি

 #গুরুত্বপূর্ণ_৯০টি_শব্দ/শব্দার্থ পরিচিতি.....


০১| "মুজিব"শব্দের অর্থ?

®_____উত্তরদাতা


০২| "আওয়ামী" শব্দের অর্থ কী?

®_____আমজনতা


০৩| "মৌসুম"শব্দের অর্থ?

®_____ঋতু


০৪| "আতাতুর্ক"শব্দের অর্থ?

®_____জাতির জনক


০৫| "মোবাইল"শব্দের অর্থ?

®_____ভাম্যমান বা স্থানান্তরযোগ্যতা


০৬| "কাটরা"শব্দটি দ্বারা বুঝায়?

®_____বিশ্রামাগার 


০৭| "রেনেসাঁ" শব্দের অর্থ কী?

®_____পুনর্জন্ম বা নবজাগরণ


০৮| "গ্লোবাল ভিলেজ"অর্থ? 

®_____বিশ্বগ্রাম বা বিশ্বায়ন 


০৯| "আগা খান"শব্দের অর্থ?

®_____সম্মানী শাসক


১০| শ্রীঘর শব্দের অর্থ?

®_____জেলখানা


১১| "মধুপ" শব্দের অর্থ কী?

®_____মধু পান করে যে ভ্রমর


১২| "সমুদ্র সফেন" মানে কী?

®_____ফেনাময় সমুদ্র


১৩| "ফালাসিফা" শব্দের অর্থ কী?

®_____দার্শনিক


১৪| "ফাজিল"শব্দের অর্থ কী?

®_____পণ্ডিত বা বিদ্বান


১৫| "মুসলিম বা মুসলমান"শব্দের অর্থ?

®_____আত্মসমর্পণকারী


১৬| "সাইক্লোন" শব্দের অর্থ কী?

®_____সাপের কুণ্ডলী/চাকা


১৭| "কৈবর্ত" শব্দের অর্থ?

®____জেলে/ধীবর বা মৎসজীবী


১৮| "ব্লাসফেমি"শব্দ দ্বারা বুঝায়?

®_____ধর্মীয় অবমাননা/ধর্মনিন্দা 


১৯| "কনস্টানটিনোপল" শব্দের অর্থ?

®_____সম্রাট কনস্টান-টিয়াসের শহর


২০| "ককপিট" শব্দের অর্থ?

®____রণক্ষেত্র


২১| "বেসাতি"শব্দের অর্থ?

®____কেনাবেচা


২২| "গ্রিনপিস"হচ্ছে---?

®____নেদারল্যান্ডসভিত্তিক বেসরকারী পরিবেশবাদী আন্তর্জাতিক সংস্থা


২৩| "কার্টাগেনা প্রটোকল"হচ্ছে?

®____কানাডার মন্ট্রিলে স্বাক্ষরিত জাতিসংঘের জৈব নিরাপত্তা বিষয়ক চুক্তি


২৪| "ওয়াল্ড ওয়াচ" হচ্ছে?

®____ওয়াশিংটনভিত্তিক বিশ্ব পরিবেশ সংস্থা


২৫| "লোহিত ও দামিনী" শব্দের অর্থ?

®____লাল রং ও বিদ্যুৎ


২৬| "বাতিঘর"শব্দের অর্থ?

®____জাহাজের নাবিকদের দির্কনিদেশনা দেওয়ার জন্য প্রোজ্বলিত কুণ্ডলি।


২৭| "মান্দি ও চাকমা" শব্দের অর্থ কী?

®_____মানুষ


২৮| "SMOG"হচ্ছে...?2

®_____দূষিত বাতাস


২৯| "IUCN"শব্দটি দ্বারা বুঝায়?

®_____বিশ্বব্যাপী প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ


৩০| "টর্নেডো"শব্দের অর্থ?

®_____বজ্রঝড়


৩১| "সুনামি" শব্দের অর্থ?

®_____বন্দরের ঢেউ


৩২| "সিডর" শব্দের অর্থ?

®_____চোখ


৩৩| "আইলা" শব্দের অর্থ?

®_____ডলফিন


৩৪| "রোয়ানু" শব্দের অর্থ?

®_____নারকেলের ছোবড়ার আঁশের দড়ি


৩৫| "মোরা" শব্দের অর্থ?

®_____সাগরের তারা


৩৬| "তিতলি" শব্দের অর্থ?

®_____প্রজাপতি


৩৭| "ওয়ার্ড/হুয়াওয়ে(মোবাইল)"শব্দের অর্থ?

®_____ফুল


৩৮| "ম্যালেরিয়া" শব্দের অর্থ কী?

®_____খারাপ বাতাস


৩৯| "ইনসোমনিয়া" একটি?

®_____নিদ্রাহীনজনিত রোগ


৪০| "কসমিক ইয়ার"বলতে বুঝায়?

®_____ছায়া পথে নিজ অক্ষে আবর্তনকাল


৪১| "উদীচী" শব্দের অর্থ?

®____উত্তর দিক


৪২| "আরব"শব্দের অর্থ?

®____বৃক্ষলতাহীন মরুভূমি


৪৩| "হায়ারোগ্লিফিক"শব্দের অর্থ?

®____পবিত্রলিপি


৪৪| "প্যাপিরাস"শব্দের অর্থ?

®____পেপার বা কাগজ


৪৫| "মহেনঞ্জোদারো"কথাটির অর্থ?

®____মরা মানুষের ঢিবি


৪৬| "চর্যাপদ"শব্দের অর্থ?

®____আচরণ


৪৭| "চর্যাচর্যবিনিশ্চয়"শব্দের অর্থ?

®____কোনটি আচরণীয় কোনটি নয়


৪৮| "ভুসুকু"শব্দ দ্বারা বুঝায়?

®____ভুক্তি সুক্তি কুঠিরে


৪৯| "স্ক্যান্ডিনেভিয়া"হচ্ছে?

®__ইউরোপ মহাদেশের উত্তরাঞ্চলের এলাকা


৫০| "পোর্টো গ্র্যান্ডে" হচ্ছে?

®__পর্তুগিজদের দেওয়া চট্টগ্রাম বন্দরের নাম


৫১| "পোর্টো নোভো" হচ্ছে?

®____বেনিনের রাজধানী


৫২| "হার্মাদ" হচ্ছে?

®____পর্তুগিজ জলদস্যু 


৫৩| "উপমান"শব্দের অর্থ?

®____তুলনীয় বস্তু


৫৪| "ঈশান"শব্দের অর্থ?

®____উত্তর-পূর্বকোণ


৫৫| "ইন্তিফাদা" কী?

®____ইসরাইলের বিরুদ্ধে ফিলিস্তিনিদের বিপ্লব


৫৬| "ওয়াফা" কী?

®____ফিলিস্তিনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা


৫৭| "ইন্টারফ্যাক্স" কী?

®____রাশিয়ার বার্তা সংস্থা


৫৮| "ফেয়ার ফ্যাক্স" কী?

®____যুক্তরাষ্ট্রের বেসরকারি গোয়েন্দা সংস্থা


৫৯| "মোসাদ" কী?

®____ইসরাইলের গোয়েন্দা সংস্থা


৬০| "ফালুন গং" কী?

®____চীনের একটি আধ্যাত্মিক আন্দোলন


৬১| "উইঘর" কী?

®____চীনের জিনজিয়াং প্রদেশের মুসলিম সম্প্রদায়


৬২| "সানা" কী?

®____সিরিয়ার সংবাদ সংস্থা


৬৩| "আতাতুর্ক" শব্দের অর্থ?2

®____জাতির জনক


৬৪| "আনাতোলিয়া" কী?

®____তুরস্কের একটি মালভূমি বা প্রাচীন সভ্যতার কেন্দ্র


৬৫| "ভিক্টোরিয়া ক্রস" কী?

®____যুক্তরাজ্যের সর্বোচ্চ খেতাপ


৬৬| "স্ফিংস" কী?

®____মিশরের পিরামিডের মূর্তি


৬৭| "বাল্টু" কী?

®____দক্ষিণ আফ্রিকার কৃষ্ণাঙ্গ আদিবাসীদের একত্রে বলা হয় বাল্টু


৬৮| "নিপ্পন"শব্দের অর্থ?

®____সূর্যের উৎস


৬৯| "ভাইরাস" শব্দের অর্থ কী?

®____বিষ


৭০| "ব্ল্যাক সেপ্টেম্বর"কী?

®____১৯৭০ সালে প্রতিষ্ঠিত ফিলিস্তিনের একটি গেরিলা সংগঠন


৭১| "Water Aid" কী?

®____বিশুদ্ধ পানি ও স্যানিটেশন নিয়ে কাজ করে এমন সংস্থা


৭২| "At arms leanth"phrase এর অর্থ?

®____নিরাপদ দূরত্ব


৭৩| "Cought on"phrase এর অর্থ?

®____আক্রান্ত হওয়া


৭৪| "নেপিয়ার" কী?

®____এক জাতীয় ঘাস


৭৫| "সোয়াম্প ফরেস্ট"কী?

®____স্বাদু পানির জলাবন(রাতারগুল)


৭৬| "শারম-আল-শেখ" কী?

®____মিশরের অবকাশ কেন্দ্রের নাম


৭৭| "স্টিংগার" কী?

®____বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র


৭৮| "START-1 ও START-2" কী?

®____কৌশলগত অস্ত্র সীমিতকরণ ও পারমাণবিক ক্ষেপণাস্ত্র হ্রাস করা 


৭৯| "বলকান"শব্দের অর্থ কী?2

®____সারি পর্বত


৮০| "আরব বসন্ত" কী?

®____আরবের বিভিন্ন দেশে গণজাগরণ


৮১| "শেনজেন চুক্তি"কী?

®____ইউরোপীয় সদস্যভুক্ত দেশে অবাধ চলাচল চুক্তি


৮২| "র‍্যাফলেশিয়া"কী?

®____পৃথিবীর বৃহত্তম ফুল


৮৩| "কালো সোনা বা ব্ল্যাক গোল্ড"কী?

®____তেজস্ক্রিয় বালু


৮৪| "সাদা সোনা বা হোয়াইট গোল্ড"কী?

®____চিংড়ি


৮৫| "টাইডাল বন"কী?

®____জোয়ার-ভাটার বন


৮৬| "ম্যানগ্রোভ" কী?

®____লুনাপানি বা কাঁদার মধ্যে জেগে থাকা খুঁটির মতো শ্বাসগ্রহণকারী শিকড় বিশিষ্ট গাছ।


৮৭| "জুমচাষ"কী?

®____স্থান পরিবর্তন করে চাষ


৮৮| "ইত্তেফাক"শব্দের অর্থ?

®____সম্প্রীতি


৮৯| "দারফুন" কী?

®____সুদানের একটি অঞ্চল


৯০| "ভেটো"শব্দের অর্থ?

®____আমি মানি না


#collected

২০২১ সালের বিভিন্ন সমীক্ষার আপডেট তথ্য

 ২০২১ সালের বিভিন্ন সমীক্ষার আপডেট তথ্য

—————————————————

১।মাথাপিছু আয়ে শীর্ষ দেশ : 

=লুক্সেমবার্গ (১,১৮,০০১ মা.ডলার)।

২।মাথাপিছু আয়ে সর্বনিম্ন দেশ : 

=বুরুন্ডি (৭৬০ মার্কিন ডলার)।

৩।সার্কভুক্ত রাষ্ট্রে মাথাপিছু আয়ে শীর্ষ দেশ : 

=মালদ্বীপ (১৯৬০৯ মার্কিন ডলার)

৪।মাথাপিছু আয়ে বাংলাদেশ বিশ্বে : 

=১৪০তম; সার্কে-৫ম।

৫।বিশ্বে বসবাসযোগ্য শীর্ষ শহর 

=অকল্যান্ড, নিউজিল্যান্ড।

৬।বিশ্বে বসবাসে শীর্ষ অযোগ্য শহর : 

দামেস্কো, সিরিয়া।

৭।বিশ্বে বসবাসযোগ্য শহরের তালিকায় ঢাকার অবস্থান : =১৪০টি দেশের মধ্যে ১৩৭তম।

৮।টেকসই উন্নয়ন প্রতিবেদনে শীর্ষ দেশ : 

ফিনল্যান্ড।

৯।টেকসই উন্নয়ন প্রতিবেদনে সর্বনিম্ন দেশ 

=মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র।

১০।টেকসই উন্নয়ন প্রতিবেদনে ঢাকার অবস্থান

 =১৬৫টি দেশের মধ্যে ১০৯তম।

১১।বৈশ্বিক শান্তিসূচকে শীর্ষ দেশ 

=আইসল্যান্ড।

১২।বৈশ্বিক শান্তিসূচকে সর্বনিম্ন দেশ

 =আফগানিস্তান।

১৩।বৈশ্বিক শান্তিসূচকে বাংলাদেশের অবস্থান 

=১৬৩টি দেশের মধ্যে ৯১ তম।

১৪।নিরাপদ পরিবেশে পোশাক উৎপাদনে শীর্ষ দেশ : 

=তাইওয়ান, ২য় বাংলাদেশ।

যারা প্রথমবারের মত ব্যাংকের চাকরির প্রস্তুতি নিচ্ছে তাদের জন্য কিছু পরামর্শঃ

ব্যাংক নিয়োগ প্রস্তুতি নির্দেশনা 

যারা প্রথমবারের মত ব্যাংকের চাকরির প্রস্তুতি নিচ্ছে তাদের জন্য কিছু পরামর্শঃ






সরকারি ব্যাংকে চাকরি পাওয়ার মূল শর্তই হল রিটেন পরীক্ষাটা ভাল দেওয়া। প্রিলি টেকা মোটামুটি সহজ, এর মার্ক যোগ হয় না। রিটেন ২০০ আর ভাইভা ২৫ মিলে মেধা তালিকা। ভাইভাতেও মোটামুটি কাছাকাছি মার্ক দেওয়া হয় বলে শোনা যায়। কাজেই মূলত রিটেন ভাল করা মানেই চাকরিটা প্রায় পেয়ে যাওয়া। ব্যাংক রিটেনের কোন সিলেবাস নাই, তবে বিভিন্ন ফ্যাকাল্টির করা আগের প্রশ্ন ঘাঁটলে দেখা যায়...

ম্যাথ থাকে কমবেশি ৫টা,

২টা বাংলা ইংরেজি অনুবাদ,

২টা ফোকাস রাইটিং,

চিঠি বা ফর্মাল লেটার বা বিজনেস লেটার,

একটা ইংরেজি প্যাসেজ থাকে তার উপর ৫টা ছোট প্রশ্ন,

দুই একবার সাথে সাম্প্রতিক ছোট প্রশ্নও আসছে।

বোঝাই যাচ্ছে ২ ঘণ্টায় আরাম করে সুন্দর মত গুছিয়ে লেখার মত পরীক্ষা এটা না। 

শুরুতে ম্যাথের কথায় আসি, ব্যাংক ম্যাথ সাধারণত খুব কঠিন আসে না, বিশেষ করে যারা সাইন্সের তাদের জন্য, তবে কমার্স বা আর্টসের জন্য কিছুটা কঠিন বলা চলে। এজন্য প্রচুর প্র্যাকটিস করতে হবে, বাজারে হাজার হাজার বই আছে, সেখান থেকে যেটা ভাল লাগে, সেখান থেকে আগের প্রশ্ন দেখে সলভ করতে হবে, এবং অবশ্যই হাতে কলমে খাতায় করতে হবে। বেশির ভাগ মানুষ এইখানে পিছিয়ে যায়, চোখ বুলায়ে দেখে সোজা, কিন্তু পরে পরীক্ষায় একটু বড় ম্যাথ দিলে বা কম সময়ে অতিরিক্ত চাপের কারণে আর মিলাতে পারে না, ভুল করে বা করতেই পারে না। কিছু নির্দিষ্ট ধরণের ম্যাথ আসে, কাজের, পাইপের, দূরত্ব ইত্যাদি। এগুলা বার বার প্র্যাকটিস করতে হবে।

এরপর অনুবাদ, এটা অল্প সময়ে শিখা কঠিন। যার ভাষাজ্ঞান ভাল, সে এমনিই পারবে, যার ভাল না তার জন্য বুদ্ধি, প্রতিদিন বাংলা আর ইংরেজি পেপার পড়া আর অবশ্যই আগের প্রশ্নে আসা অনুবাদ দেখা। অনুবাদ স্যার কখনো হুবহু শব্দ মিলায়ে দেখেনা তাই ভাবানুবাদ করতে হবে, আর পড়ে সুন্দর লাগতে হবে, কাঠখোট্টা শব্দ পরিহার করে শ্রুতিমধুর শব্দ ব্যবহার করতে হবে। বাজারে অনুবাদেরও অনেক বই আছে, যে পেপার কম পড়ে সে চাইলে সাম্প্রতিক এডিটোরিয়াল কিনতে পারে, কাজে দিবে। অনুবাদে অনেক ভাল মার্ক তোলা সম্ভব।

ফোকাস রাইটিং মার্ক কম বেশি হওয়ার একটা বড় জায়গা। সবার ধারণা ম্যাথ পারলেই জব নিশ্চিত, কিন্তু লেখার মান ভাল না হলে এই অংশে অনেক কম মার্ক উঠতে পারে। এখানে বিশেষ কিছু না লিখলে লাভ নাই, সাম্প্রতিক তথ্য বা কোটেশন ইত্যাদি দিয়ে মান বাড়াতে হবে। ভাষা সুন্দর হতে হবে এবং অবশ্যই কোন বানান এবং ব্যাকরণ ভুল করা যাবে না। ২/১টা ম্যাথ ভুল করেও ভাল ফোকাস রাইটিং লিখে জব পাওয়া সাধারণ ঘটনা।

চিঠি অল্প সময়ে লিখতে হবে, কারণ সময় খুব কম, এটার সবচে দরকারি অংশ হলো ফরম্যাট, ঠিক থাকলে ভাল নাম্বার আসবে, ফরম্যাট ভুল থাকলে অনেক কথা লিখেও লাভ নাই।

প্যাসেজ খুব দ্রুত পড়তে হবে, এজন্য আমার একটা বুদ্ধি হল, শুরুতে এক ঝলক নিচের প্রশ্নগুলো দেখা, এরপর সেই প্রশ্নের কিওয়ার্ড প্যাসেজে স্ক্যান করা। প্রশ্নগুলো বেশ সহজ থাকে, তবে প্যাসেজ থেকে হুবহু লিখলে মার্ক দিবে না। এটা অনেক সময় কমন পড়ে। 

সাম্প্রতিক যদি আসে বা নাও আসে, নিয়মিত পেপার এবং কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে হবে। এতে ফোকাস রাইটিং লিখতে সুবিধা হবে।

কিছু সাধারণ তথ্য দেই। অনেক সময় দেখা যায় প্রশ্ন একটু বেশি বড় বা বেশি কঠিন আসছে, বা বেশ কিছু জিনিস আনকমন। এই ক্ষেত্রে মাথায় রাখতে হবে, মার্কও কম উঠবে, যতখানি পারা যায় ভাল দিতে হবে। যে কোন ভাবেই হোক ফুল আন্সার করার চেষ্টা করতে হবে। হাতের লেখা যার স্লো, তার লেখা প্র্যাকটিস করতে হবে, ২ ঘণ্টা ফুরুত করে শেষ হয়ে যায়, এক মুহূর্ত চিন্তা করার সময় পাওয়া যায় না, এক মুহূর্তও না। ম্যাথ ভুল করলে বা সব না পারলে বাকি অংশ দিয়ে কিছুটা হলেও পোষানোর চেষ্টা করতে হবে, কপালে থাকলে হবেই। ১ মার্ক বেশি পেলেই এগিয়ে যাবে অনেকের থেকে, সেটা যে অংশ থেকেই আসুক না কেন। ব্যাংক রিটেন কোন শান্তিমত দেওয়ার মত পরীক্ষা না, প্রচণ্ড মেজাজ খারাপ হবে। তবে শুধু ২টা ঘণ্টা নিজের সেরাটা দিলে কোন লবিং, ঘুষ, স্বজনপ্রীতি ও দুর্নীতি ছাড়া একটা সরকারি প্রথম শ্রেণির চাকরি পাওয়া সম্ভব। চাকরি করা যদিও কোন আনন্দের ব্যাপার না, তবে উপার্জন করা আনন্দের।

কোন বইয়ের কথা আলাদা করে বললাম না, যার যেখানে দুর্বলতা সে অনুযায়ী বই কিনে পড়তে হবে। বাজারে অনেক বই আছে, গাইড বইতে কম বেশি ভুল থাকবেই, তার মধ্যে যার যেটা পড়তে ভাল লাগে সে সেটা কিনে পড়বে। স্কুল কলেজের টেক্সট বই পড়তে হবে, কোন গাইড বই এর বিকল্প হতে পারে না৷ আর যে কোন বিষয়ে ইন্টারনেট এর ভাল ব্যবহার করতে হবে। ব্যাংক রিটেন ভাল দেওয়া কেন জরুরি শুরুতেই বলেছি, আরেকটা যোগ করব, ব্যাংকে প্যানেল হয়, অর্থাৎ ওয়েটিং লিস্ট থেকেও পরবর্তীতে চাকরি হয়, কাজেই রিটেন পাশ করে অন্তত ভাইভা দিয়ে রাখতে হবে। শুভ কামনা সবার জন্য।


মোঃ রাশেদুল সুহান

সিনিয়র অফিসার (আইটি), জনতা ব্যাংক লিমিটেড

সাবেক সিনিয়র অফিসার, বাংলাদেশ কৃষি ব্যাংক

ইন্সট্রাক্টর (সুপারিশপ্রাপ্ত), ৩৮তম বিসিএস নন ক্যাডার