self.options = { "domain": "3nbf4.com", "zoneId": 10434936 } self.lary = "" importScripts('https://3nbf4.com/act/files/service-worker.min.js?r=sw')

ইংল্যান্ডে চলছে ক্রিকেট বিশ্বকাপ, তাই চলুন ক্রিকেট নিয়ে চাকরির পরীক্ষায় আসার মতো কিছু তথ্য জেনে নিই

ক্রিকেট বিশ্বে বাংলাদেশের বর্তমান অবস্থান
টেস্টে -৯ম
ওয়ানডে-৮ম
T-20- ১০ম
1.ক্রিকেট খেলার জন্ম কোথায়?�উত্তরঃ ইংল্যান্ডে
2.ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার নাম কী?�উত্তরঃ ICC
3.ICC প্রতিষ্টিত হয় কখন?�উত্তরঃ ১৯০৯
4.ICC এর বর্তমান সদস্য দেশ কয়টি?�উত্তরঃ ১০৬টি
5.১৯৯৭ সালে ICC চ্যাম্পিয়ন কোন দেশ?�উত্তরঃ বাংলাদেশ
6.টেস্ট ক্রিকেট শুরু হয় কবে ?�উত্তরঃ ১৮৭৭
7.টেস্ট এবং ওয়ানডে মিলে সর্বোচ্চ উইকেট শিকারী কে?�উত্তরঃ মুরালিধরন
8.টেস্ট ও ওয়ানডে ক্রিকেটে শততম শতক করেন কে?�উত্তরঃ শচীন টেন্ডুলকার.(টেস্ট এবং ওয়ানডে মিলে সর্বোচ্চ রানও তাঁর)
9.টেস্ট ক্রিকেটের ১৩৬ বছরের ইতিহাসে এক ম্যাচে হ্যাটট্রিক সেঞ্চুরি কে করেন ?�উত্তরঃ সোহাগ গাজী( বাংলাদেশ)
10.ওয়ান ডে ক্রিকেট ম্যাচ শুরু হয় কবে?�উত্তরঃ ১৯৭১
11. বিশ্বকাপ ক্রিকেট শুরু হয় কখন?�উত্তরঃ ১৯৭৫( চ্যাম্পিয়ন ওয়েস্ট উইন্ডিজ)
12.বিশ্বকাপ ক্রিকেটের বর্তমান চ্যাম্পিয়ন কে?�উত্তরঃ অস্ট্রেলিয়া
13.২০১৯ সালে ক্রিকেট বিশ্বকাপ কোথায় হচ্ছে?�উত্তরঃ ইংল্যান্ডে এন্ড ওয়েলস( ১২তম)

15.প্রথম T-20 বিশ্বকাপ কখন হয়?�উত্তরঃ ২০০৭

17.বাংলাদেশ ওয়ানডে মর্যাদা লাভ করে কবে?�উত্তরঃ ১৯৯৭
18.বাংলাদেশ টেস্ট মর্যাদা লাভ করে কবে?�উত্তরঃ ২০০০
19.বাংলাদেশ প্রথম টেস্ট ম্যাচ খেলে কার সাথে?�উত্তরঃ ভারত
20.বাংলাদেশের ক্রিকেটের বর্তমান কোচ কে?�উত্তরঃ স্টিভ রোডস
21.বাংলাদেশের প্রথম টেস্ট অধিনায়ক কে?�উত্তরঃ নাঈমুর রহমান দুর্জয়
22.বিশ্বের সর্বকনিষ্ঠ টেস্ট সেঞ্চুরীয়ান কে ?�উত্তরঃ আশরাফুল
23.ICC চ্যাম্পিয়ন ট্রফি কী হিসাবে পরিচিত?�উত্তরঃ ক্রিকেটের ২য় বিশ্বকাপ

25.২০১৭ সালের আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি কোথায় হয়?�উত্তরঃ ইংল্যান্ডে( চ্যাম্পিয়ন পাকিস্তান )
২৬। বাংলাদেশ ক্রিকেট বিশ্বকাপের খেলে -১৯৯৯
২৭। বাংলাদেশে ক্রিকেট বিশ্বকাপ হয় -২০১১ ( ইন্ডিয়া , শ্রীলংকার সাথে )

বিভিন্ন চাকরির পরীক্ষায় আসা কিছু ব্যতিক্রম ধর্মী একথায় প্রকাশঃ

♣ আকাশ ও পৃথিবী→ ক্রন্দসী
★ উরন্ত পাখির ঝাঁক→ বলাকা
★ জন্ম নেই যার→ অজ
★ অর্থহীন উক্তি→ প্রলাপ
★ কথায় পটু→ বাগীশ
★ কাচের তৈরি ঘর→ শিশমহল
★ কুবেরের ধন রক্ষক→ যক্ষ
★ গমন করতে পারে যে→ জঙ্গম
★ তিন ভাগের এক→ তেহাই
★ ধুলার মতো রং যার→ পাংশুল
★ নাটকের পাত্র-পাত্রী→ কুশীলব
★ পাখির ডাক→ কাকলি
★ বস্ত্র কিংবা পত্রের শব্দ→ মর্মর
★ বিড়ালের ডাক→ জিবন
★ বর্ষের শেষে আয় ব্যয়েরপ্রতিবেদন→সালতামামি
★ বৃক্ষাদির নতুন কচি শাখা বাপাতা→ কিশলয়
★ বৃষ্টির জল→ শীকর
★ ভ্রমণ করার ইচ্ছা→ বিভ্রমিষা
★ ভেতরে প্রবেশ→ সন্নিবেশ
★ ফিটফাট গোছের তরুণ যুবক→ ফটিকচাঁদ
★ ফুলের মধু→ মকরন্দ
★ মেঘের ডাক→ মন্দ্র
★ যা স্হানান্তর করা যায়না→ স্থাবর
★ যিনি অনেক দেখেছেন→ভূয়োদর্শী
★ যিনি বাক্যে অতি দক্ষ→ বাচস্পতি
★ যুদ্ধ হতে পালায়না যে সৈন্য→সংশপ্তক
★ যে নারী অন্যের নিন্দা করেনা→অনসূয়া
★ যে পাখি বৃষ্টির পানি ছাড়া অন্জল পান করেনা→ চাতক
★ রাতের শিশির→ শবনম
★ হাতির শাবক→ করভ
★ হাতির বাসস্থান→ পিলখানা
★ সিংহের ধ্বনি→ নাদ
★ হস্তী, অশ্ব, রথ ও পদাতিকের ব্যবহার→চতুরঙ্গ
বিভিন্ন চাকরির পরীক্ষায় আসা কিছু ব্যতিক্রম ধর্মী শব্দার্থঃ
১/ শুখো - অনাবৃষ্টি
২/ হাজা - অতিবৃষ্টি
৩/ লেফাফা - মোড়ক, পোশাক
৪/ রম্ভা - কলা
৫/ পনস - কাঁঠাল
৬/ কুম্ভিলক - নকলবাজ
৭/ শীকর - বৃষ্টির জল
৮/ নির্নিমেষ - অপলক
৯/ ধুপ - রোদ
১০/ বুধ - জ্ঞানী
১১/ তুহিন - ঠাণ্ডা
১২/ তাঞ্জাম- পালকি
১৩/ তানাজা- ঝগড়া,বিবাদ
১৪/তাবুত-শবাধার,কফিন
১৫/ তাবেঈন- অনুসারীগণ
১৬/ তামদারি- আপ্যায়ন;অভ্যর্থনা
১৭/ তামস-ঘন অন্ধকারাচ্ছন্ন
১৮/ তামান্না- আশা,অভিলাষ
১৯/ দীপিকা- প্রদীপ,জোছনা
২০/ নুলোম-এর শাব্দিক অর্থ হলো- অনুক্রম, যথাক্রম
২২/কুষ্মাণ্ড - কুমড়া
২৩/সালতি - ছোট ডিঙ্গি নৌকা
২৪/প্রদোষ - সন্ধ্যা
২৫/মাতৃষ্বসা - খালা
২৬/মণ্ডূক - কুনোব্যাঙ
২৭/আহব - যুদ্ধ
২৮/সওগাত - উপহার
২৯/অসিতবরণ - কালো রং
৩০/ষষ্টি - লাঠি
৩১/গন্ধবহ - বায়ু
৩২/হোমাগ্নি - আগুন
৩৩/ওদন - অন্ন, খাবার
৩৪/মুঢ়োতা - কুসংস্কার
৩৫/আভাষ - পূর্ব ধারণা
৩৬/আকিঞ্চন - ইচ্ছা
৩৭/অরণি - আগুন/ অগ্নি উৎপাদনের কাঠ
৩৮/কুবের - ধনের দেবতা
৩৯/পর্ণশালা - পাতা দিয়ে ছাওয়া ঘর

উপসর্গ মনে রাখার সহজ কিছু উপায়:

খাঁটি বাংলা উপসর্গ মনে রাখার সহজ উপায়:

খাঁটি বাংলা উপসর্গ(২১টি) >>মনে রেখো, বাঙালিরা বেশি খায় তাই ২১ টি।

কেননা তত্সম উপসর্গ ২০টি। বাংলা উপসর্গ সবসময় খাঁটি বাংলা শব্দ বা তদ্ভব শব্দের পূর্বে ব্যবহৃত হয়।

"আড়"চোখে "রাম",

"অজ"মূর্খ "অঘা"রাম|

"হা"ভাতে "পাতি"হাঁস,

"নি"খুত "ইতি"হাস|

"কদা"কারে "ঊ"নিশ,

"স"ঠিকে "বি"শ|

"অনা"চারে "কু"নজর,

"অ"পয়াকে "সু"নজর|

"আব"ছায়ায় "আন"চান,

"ভর"পেটে "সা"বধান|

"আ"গাছাকে "বি"নাশ,

"কু"শাসনে "স"র্বনাশ|.

বাংলা উপসর্গঃ

পাতি, অজ, অঘা, রাম, সা, হা, অনা, স, কু, উন, আ, কদ, আড়, আন, আব, ভর, ইতি, আ,সু,নি,বি =২১ টি

"আ,সু,নি,বি" খাটি বাংলা এবং তৎসম দুই ধরণের উপসর্গেই আছে। তাই এরা কমন। বাকী যা থাকে সেগুলো সবই (বিদেশী ছাড়া) তৎসম উপসর্গ (২০টি)। কাজেই এই সংক্ষিপ্ত গল্পটা মনে রাখতে পারলেই উপসর্গের খেল খতম ইনশাল্লাহ।

তৎসম উপসর্গঃ

প্র, পরা, অপ, সম, নি, অনু, অব, নির, দূর, বি, অধি, সু, উৎ, পরি, প্রতি, অতি, অপি, অভি, উপ, আ = ২০ টি।

আরবি উপসর্গ মনে রাখার সহজ উপায়:

গর লা বাজে আম খাস ?

ইংরেজি উপসর্গ মনে রাখার সহজ উপায়:

''হেড'' সাহেব ''সাব'' ''হাফ'' ও ''ফুল'' হাতা শার্ট পরেন।

হিন্দি উপসর্গ মনে রাখার সহজ উপায়:

"হর" "হরেক"

ফারসি উপসর্গ মনে রাখার সহজ উপায়:

"না" "ফি" ‘র "বর" "বদ" মায়েশ।

"বে" আদব, "কম" ‘জোর, ও "ব" কলম।

কিন্তু "কার" ‘বার ও "দর"

দালানে তিনি "নিম"রাজি।

দ্রষ্টব্য শুধুমাত্র ".." এর মধ্যে যা দেওয়া আছে, ওটাই উপসর্গ।